পাচার অর্থ ফেরানো সম্ভব, অনেকেই প্রস্তাব দিয়েছে: আনিসুজ্জামান
পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব, এই অর্থ ফিরিয়ে আনতে অনেকেই প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রী তারেক রহমানের
পাচার হওয়ার টাকা ফেরত আনা সম্ভব কিনা? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আনিসুজ্জামান চৌধুরী বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন প্রধান উপদেষ্টা। যেসব স্থানে টাকা গেছে এতে সেসব দেশ উপকারভোগী। আন্তর্জাতিক আইন আছে... যেহেতু তারা উপকারভোগী তাই সহজে তারা এটা ছাড়বে না। কিন্তু প্রধান উপদেষ্টাকে তারাই অফার করছেন এ বিষয়ে সহযোগিতার জন্য। আমরা দ্রুত কাজ করছি। আশা করছি সফল হব।
কারা অফার করেছেন জানতে চাইলে তিনি বলেন, এটা বলা সম্ভব নয়। এগুলো বললে কাজে সমস্যা হবে। কিছু তো গোপনীয়তা মানতে হবে। যারা টাকা নিয়ে গেছেন তারা তো বসে নেই। এজন্যই একটা গোপনীয়তা রক্ষা করতে হবে। এর মধ্যে যতটুকু বলা সম্ভব সেটুকুই বলছি। এর বেশি বললে আমাদের কাজটা বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এখানে আইনের ইস্যু আছে। প্রোপার আইন করতে হবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে মিল রেখে। আপনি ধরলেই তো টাকা ফেরত আনতে পারবেন না। এখানে কতগুলো মাধ্যম আছে। এসব বিষয়ে আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি বিশ্বব্যাংকসহ অনেকেই কাজ করছে।





