আইএমএফের ঋণের কিস্তিছাড় ইস্যু সমাধানের আশা গভর্নরের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ৩:২৮ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবিঃ সংগৃহীত

ঋণের কিস্তিছাড় নিয়ে আইএমএফের সঙ্গে তৈরি মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধানের আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (২০ এপ্রিল) নিউইয়র্ক সফরে বাংলাদেশ কনস্যুলেটের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, রিজার্ভ চুরি, অর্থপাচার ও আর্থিক খাতের সংস্কারসহ নানা ইস্যুতে। গত কয়েকমাসে দেশের আর্থিক খাতের উল্লেখযোগ্য পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, ‘উদ্যোগ নেয়া হয়েছে পাচার হওয়া অর্থ দেশে ফেরানোর।’ এসময় পাচারের অর্থ ফেরাতে প্রবাসীদের সহায়তা চান তিনি। 

আরও পড়ুন: মন্ত্রীর নির্দেশনাও মানছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর

সভায় উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, এটাও সত্যি কথা যে, আপনারা হয়তো জানেন কোথায় কার সম্পদ আছে। যেটা আমরা হয়তো ঢাকায় বসে জানতে পারি না। পাচারকারীরা যে পাড়ায় সম্পদ কিনেছে সেই পাড়ার কোনো প্রবাসী হয়তো জানেন যে সেটা কার? এই তথ্যগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারবো। 

বক্তব্যে রিজার্ভ চুরি নিয়ে নিউইয়র্কে চলমান মামলার সবশেষ পরিস্থিতিও জানান গর্ভনর। 

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন