আদালতের টয়লেটে মাথা ফাটলো সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ন, ২৬ মে ২০২৫ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (২৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় হাজিরা দিতে এসে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাঁধনের ওপর হামলা, ‘অমার্জনীয় ও নিন্দনীয়’ বললেন ডেপুটি স্পিকার

জানা গেছে, হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলামের মাথায় আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর হাজতখানার পুলিশের সহায়তায় প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

অ্যাডভোকেট কামরুল ইসলামের আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ তিনি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৭১

উল্লেখ্য, সোমবার সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন প্রতিবেদন দাখিল করেনি দুদক।