গোলটেবিল আলোচনা সভায় বক্তারা

মূলধারার সাহিত্য সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে কাজ করতে হবে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ৩১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:২৬ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আমাদের মূলধারার সাহিত্য সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশী সাহিত্য ও সংস্কৃতির বিকাশ না ঘটলে বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন ও বিকাশ ঘটবে না।

রোববার, ৩১ আগস্ট সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় বক্তারা ফ্যাসিবাদের দোসর লেখক ও প্রকাশকদের বিচার দাবি করেন।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অংশ নেন কবি মাহবুব হাসান, কবি মাহমুদ শফিক, কবি শাহীন রেজা, আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ, লেখক কাজল রশিদ শাহীন, লেখক মেহেদী হাসান পলাশ, ছড়াকার জগলুল হায়দার, লেখক আহমেদ মতিউর রহমান, কবি আবিদ আজম, প্রকাশক প্রতিনিধি ম. মনিরুজ্জমান, শিহাব বাহাদুর, ইকবাল হোসেন সানু, মো. হেলাল উদ্দিন, মো. গফুর হোসেন, মশিউর রহমান, জামালউদ্দিন আহমেদ, এসএম মহিউদ্দিন কলি, ওয়াহিদ তুষার, মোরশেদ আলম হৃদয়, আকলিমা নাজমা, শরিফুল শাহাজী প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান।

আলোচকরা বলেন, যতদিন পর্যন্ত বাংলাদেশী সাহিত্য-সংস্কৃতির পরিপূর্ণ বিকাশ না ঘটে, ততদিন আমাদেরকে অন্যের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে। তারা বলেন, লেখক ও প্রকাশকদের সমাজের দর্পণ হিসেবে কাজ করতে হবে। একটি জাতির বিকাশ তখনই ঘটে যখন ঐ জাতীর মূলধারার সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটে।

আরও পড়ুন: দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি