যুক্তরাষ্ট্র যাওয়ার পথে হযরত শাহজালাল বিমানবন্দরে আটকা পড়লেন সোহেল তাজ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি।
মাহজাবিন আহমি জানান, “সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে।” তবে কখন এই ঘটনা ঘটেছে তা জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত বুধবার এটি ঘটেছে। কেন তাকে আটকে রাখা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি এবং বলেন, “সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।”
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রী তারেক রহমানের
অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।
সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
একই বছরের ৩১ মে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন, যদিও প্রক্রিয়াগত কারণে তা তখন গ্রহণ করা হয়নি। ৭ জুলাই পুনরায় পদত্যাগপত্র দাখিল করলে তা গৃহীত হয়।
পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং এরপর রাজনীতিতে আর সরাসরি সক্রিয় হননি।





