অর্থ লেনদেন নিয়ে এনসিপির দুই পক্ষের সংঘাত
পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নেতা আহত হয়েছেন।
ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায়। কনভেনশন হলের তৃতীয় তলায় তখন এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
সূত্রে জানা গেছে, ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়, এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মী আহত হন।
তদন্ত ও খোঁজখবর থেকে জানা গেছে, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা পালিয়ে আসেন। এরপরও রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে ব্যর্থ হন বংশালের নেতারা। সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের সঙ্গে মুখোমুখি হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সংঘর্ষ শুরু হয়।





