নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি বাড়বে: মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ৭:০৮ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকা সত্ত্বেও তা বাস্তবায়নে উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, “নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে। নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা ব্যত্যয় ঘটালে দায়-দায়িত্ব ড. মুহাম্মদ ইউনুসকে বহন করতে হবে।”

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

মির্জা ফখরুল আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই বিএনপি নির্বাচনের দাবি জানিয়েছিল। কিন্তু দেরিতে নির্বাচন হওয়ায় ফ্যাসিবাদী শক্তি শক্তিশালী হচ্ছে, যারা দেশের অস্থিতিশীলতা চায়।

সংস্কার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “সংস্কারের মধ্য দিয়ে জন্ম নেওয়া বিএনপি কখনো সংস্কার বিরোধী হতে পারে না। বিএনপি সংস্কার বিরোধী প্রোপাগান্ডা চালানো হয়েছে।” তিনি একমত ও দ্বিমত পোষণসহ ভোট আয়োজনের আহ্বানও জানান।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

একই অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “যতক্ষণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা বৈধতা দেবেন না, ততক্ষণ কোনো সংস্কারই বৈধ হবে না।”