বেশির ভাগ রাজনৈতিক দল আবারও ধান্দাবাজিতে লিপ্ত: সারজিস আলম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:২২ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশব্যাপী চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি ও ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের এনসিপির কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সারজিস আলম বলেন, “আগের যা সিস্টেম ছিল, সেই সিস্টেম নতুনভাবে আবার চালু হতে শুরু করেছে। কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি করছে।”

তিনি আরও বলেন, “গত বছরের আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নেইনি। কিন্তু যখন দেখলাম নতুন করে রাজনীতির হাল না ধরি, তখন ঘুরে ফিরে আবার কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে। যে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের দায়বদ্ধতা আমাদেরও পালন করতে হবে। যেই দলের হোক না কেন, যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।”

আরও পড়ুন: জাতীয় গ্রিডে টানা ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

এ সময় পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।