৯ম পে স্কেলের গেজেট দাবিতে সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন। সকাল ১১টা সোয়া থেকে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়ক থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

পুলিশ আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে রাখতে টিয়ারগ্যাস, জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কর্মচারীরা জানিয়েছেন, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা বাড়ি ফিরবেন না। তাদের অভিযোগ, পূর্বে বারবার আশ্বাস দেওয়া হলেও গেজেট প্রকাশ হয়নি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় গঠিত পে কমিশন বাস্তবায়িত না হওয়ায় সরকারি কর্মচারীরা অনিচ্ছাকৃতভাবে অবিচারের শিকার হয়েছেন।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

এর আগে সকালে সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না। পে কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে, তবে বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত আগামী নির্বাচিত সরকারের হাতে। তিনি আরও জানান, ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে এই সিদ্ধান্ত বাতিল বা পরিবর্তন করতে পারবে।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের