জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিটি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সরকারের দায়িত্ব জনগণের ম্যান্ডেট অনুযায়ী কাজ করা, তাই প্রতিটি মন্ত্রণালয়কে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এটি ছিল একটি অনানুষ্ঠানিক (ইনফরমাল) ক্যাবিনেট মিটিং। বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, জনগণের ভোটাধিকার অনুযায়ী সরকারকে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের পাশে থাকার জন্য। আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। তাই বাংলাদেশের মানুষের কল্যাণে প্রতিটি মন্ত্রণালয় যেন সুন্দরভাবে কাজ করে, সেটাই প্রধানমন্ত্রীর মূল বক্তব্য।”

বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়ও স্মরণ করিয়েছেন। শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হিসেবে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো প্রতিটি মন্ত্রণালয় মনে রেখে কাজ করবে।”

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম, কর্মদক্ষতা ও স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।