শহীদ বেদিতে দাঁড়িয়ে দোয়া

প্রথমবার শহীদ মিনারে জামায়াতের পুষ্পস্তবক অর্পণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৪ পূর্বাহ্ন, ২১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ এই প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বাধীন বিরোধীদলীয় ১১ দলীয় জোট ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

রাত ১২টা ১ মিনিটের দিকে জামায়াত আমিরের নেতৃত্বে জোটের নেতারা শহীদ মিনারে পৌঁছান। পরে রাত ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। এ সময় সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রথমবার শহীদ মিনারে যাওয়ার বিষয়ে যা বললেন জামায়াত আমির

দোয়া ও নীরবতা পালন

পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। জানা গেছে, অতীতে জামায়াতের পক্ষ থেকে এভাবে দলীয়ভাবে শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি; এবারই প্রথমবার আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করা হলো।

আরও পড়ুন: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

অন্যান্যদের শ্রদ্ধা নিবেদন

এর আগে প্রধানমন্ত্রী শহীদ মিনারে শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন।

একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ভাষা শহীদদের স্মরণে দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।