বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: তারেক রহমান
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।





