জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন: মন্ত্রীর নির্দেশনাও মানছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।
এ সময় তিনি আরও বলেন, কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বা সামাজিক—যে পরিচয়ই হোক না কেন, পুলিশের বৈধ দায়িত্ব পালনে কেউ বাধা দিতে পারবে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পুলিশের কার্যক্রম পরিচালনার সময় যেন জনভোগান্তি না হয়, সে বিষয়েও নজর রাখা হবে।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
তিনি জানান, পূর্ববর্তী সরকারের সময়ে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে।





