৩ মার্চ থেকে ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪২ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

আরও পড়ুন: প্রত্যাহারের পর পুলিশ হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব

কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুরে।

আরও পড়ুন: জ্বালানি সংকটে দুই মাসে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৫ জোড়া, অর্থাৎ ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।