রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে শেখ রবিউল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আরও পড়ুন: আগামী ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী সড়ক পরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে মন্ত্রী শেখ রবিউল ইসলামের কাছ থেকে তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রধানমন্ত্রী নারীদের জন্য রাজধানীতে আলাদা বাস সার্ভিস চালুর জন্যও বিশেষভাবে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ ঈদের আগে শেষ করার নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান





