চালের দাম বাড়ার খবরেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪২ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে মোটা চালের দাম বাড়ার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

তিনি জানান, প্রান্তিক মানুষের প্রধান খাদ্য হিসেবে বিবেচিত মোটা চালের খুচরা বাজারে মূল্যবৃদ্ধির সংবাদ প্রধানমন্ত্রীর নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এর ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড ও ব্যানারে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে প্রদর্শিত বিজ্ঞাপন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

আতিকুর রহমান রুমন আরও জানান, উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নিয়মিত টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।