রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে সংসদে ওয়াকআউট জামায়াতসহ বিরোধীদলের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৩৯ পূর্বাহ্ন, ১৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের সংসদ সদস্যরা বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ শুরুর আগে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। এ সময় অধিবেশন কক্ষে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভের একপর্যায়ে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্য থেকে নির্বাচিত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সামান্য হট্টগোলের পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বক্তব্য শুরু করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা তৈরি হয়েছে। অধিবেশনের শুরুতেই বিরোধীদলের এই প্রতিবাদ সংসদে উত্তেজনার আবহ তৈরি করে।

আরও পড়ুন: জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী