আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ১৪ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৫৩ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সেগুলো হলো বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজুর রহমান। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুকুনোজ্জামান রোকন।

আরও পড়ুন: তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

এছাড়া রংপুর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাহফুজ উন নবী চৌধুরীকে এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী তাদের নিজ নিজ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব

এতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।