ঈদের দিনে বন্ধ থাকবে ঢাকার মেট্রো ট্রেন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬ | আপডেট: ৪:৪৮ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে পবিত্র ঈদুল ফিতরের দিন ঢাকার মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশে জানান, শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন বন্ধ থাকবে। ঈদের পরের দিন থেকে ট্রেনগুলি নির্ধারিত সময়সূচী অনুযায়ী স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে।

আরও পড়ুন: এবারের ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক, সড়কে বড় কোনো যানজট হয়নি: সেতুমন্ত্রী