২৬৪ সহকারী সচিবের পদোন্নতি, হলেন সিনিয়র সহকারী সচিব

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬ | আপডেট: ১২:০৭ অপরাহ্ন, ২৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন সহকারী সচিবকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’-এর বিধি ৫(বি) অনুযায়ী এসব কর্মকর্তাকে সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা জাতীয় বেতনস্কেল ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) বেতন-ভাতা পাবেন।

আরও পড়ুন: নতুন করে দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর বণ্টন

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে (e-mail[iapp@mopa.gov.bd](mailto:iapp@mopa.gov.bd))।

এছাড়া, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: এক মাসে মধ্যপ্রাচ্যে সহস্রাধিক ফ্লাইট: শীর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত