কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১১ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে সরকারি খালের ওপর আব্দুল আহাদ মিয়া একটি ভবন নির্মাণ করেছিলেন। সরকারি খাল ও জলপ্রবাহের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের ফলে পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। খালের ওপর নির্মিত ওই অবৈধ স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জন