নান্দাইলে চোরাই মিনি ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেফতার ২

Shahrier Islam Pallab
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে একটি চোরাই মিনি ড্রাম ট্রাক উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর দিবাগত রাতে অভিযান পরিচালনা করা হয়। সাব-ইন্সপেক্টর খায়রুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সিংরইল ইউনিয়নের সিংরইল মধ্যপাড়া বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি

অভিযানকালে আরজু মিয়ার মালিকানাধীন একটি গ্যারেজ থেকে নাম্বার প্লেটবিহীন টাটা কোম্পানির ছয় চাকার পুরোনো একটি মিনি ড্রাম ট্রাক উদ্ধার করা হয়।

এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরহরি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে সাদ্দাম খান (৩৫) ও নজরুল (৫০) নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন: গাজীপুর নয়, তাঁতীবাজার থেকেই পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার ২

এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম চোরাই মিনি ড্রাম ট্রাক উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।