সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১:৪৩ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরের সময় তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটলের আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত সম্মাননা গ্রহণ করবেন এবং সিনেট চেম্বারে অনুষ্ঠিত বিশেষ লেকচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

আরও পড়ুন: ১১ জেলার ডিসি প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক নিয়োগ

সেনাবাহিনী প্রধান সফরের সময় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।