মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে ১,০৬০টি ফ্লাইট বাতিল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত বিভিন্ন এয়ারলাইন্সের বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখায় ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট ১,০৬০টি ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধানমণ্ডি ও গুলশান লেকের সংস্কার ও উন্নয়ন এবং এসটিপি-সংক্রান্ত বৈঠক

সময়ভিত্তিক বাতিল ফ্লাইটের পরিসংখ্যান নিম্নরূপ:

২৮ ফেব্রুয়ারি – ০৯ মার্চ: ৩৩৯টি

আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

১০ মার্চ – ১৯ মার্চ: ২৭৫টি

২০ মার্চ – ২৯ মার্চ: ২২৬টি

৩০ মার্চ – ০৮ এপ্রিল: ১৬০টি

০৯ এপ্রিল – ১২ এপ্রিল: ৬০টি

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির কারণে যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।