পিএমকে জিড়িয়ে ধরার চেষ্টা, বিভাগীয় কমিশনার প্রত্যাহার
রাজশাহী জনসভা শেষ ঢাকার উদ্দেশ্যে পৌঁছান রাজশাহী শামুকদম বিমানবন্দরে। ওই সময় পিএমকে বিদায় জানান, মন্ত্রী, এমপিসহ বিভিন্ন দপ্তরের উদ্বোধন কর্মকর্তা।
বিদায়ের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরার চেষ্টা করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।
আরও পড়ুন: বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
ওই ঘটনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার। পরে বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: নবীগঞ্জে ৪৭ পিস আটক ১, সহযোগী পলাতক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের অনুলিপি অনুযায়ী, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে কর্মরত মো. ইউসুফ আলীকে তার বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই বিষয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।





