সরকারি ব্যয়ে কড়াকড়ি: বাড়ি-গাড়িসহ ৯ খাতে খরচ কমানোর নির্দেশ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারি পরিচালন ব্যয় কমাতে ৯টি খাতে ব্যয় সংকোচনের নির্দেশনা জারি করেছে সরকার।
সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আইজিপির সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের সাক্ষাৎ
এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ব্যয় সংকোচনের বিষয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আনুষ্ঠানিকভাবে এ পরিপত্র জারি করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নিম্নোক্ত নির্দেশনাগুলো কার্যকর থাকবে—
আরও পড়ুন: ব্যয় সংকোচনে সরকারের ৯ নির্দেশনা, জ্বালানি-ভ্রমণসহ নানা খাতে কড়াকড়ি
- সরকারি যানবাহনে মাসিক জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
- সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি ক্রয়ে সুদমুক্ত ঋণ এবং সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ বন্ধ থাকবে।
- প্রশিক্ষণ ব্যয় ছাড়া অন্যান্য অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানো হবে।
- সভা ও সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সেমিনার/কনফারেন্স ব্যয় ২০ শতাংশ কমাতে হবে।
- সরকারি ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাস করতে হবে।
- সরকারি খাতে নতুন গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে।
- সরকারি দপ্তরে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
- আবাসিক ভবনের সৌন্দর্যবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে ৫০ শতাংশ কমাতে হবে।
- ভূমি অধিগ্রহণ সংক্রান্ত ব্যয় সম্পূর্ণ বন্ধ থাকবে।
সরকার বলছে, বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের ব্যয় সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।





