গণভোট নিয়ে জামায়াতের অবস্থান প্রশ্নবিদ্ধ: আইনমন্ত্রী
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি লিফলেট পাওয়া গেছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণভোট বিষয়ে দলটির অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ হিসেবে প্রতীয়মান হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল
আইনমন্ত্রী বলেন, বিরোধী দলীয় জোট সংস্কার বিষয়ে যে লিফলেট প্রকাশ করেছে সেখানে কয়েকটি বিষয় উল্লেখ থাকলেও ‘জুলাই সনদ’-এর কোনো উল্লেখ নেই। তিনি বলেন, “গণভোট নিয়ে ব্যাখ্যা দেওয়া হলেও সেটি মূল প্রস্তাবনা থেকে বিচ্যুত করা হয়েছে বলে মনে হয়।”
তিনি আরও বলেন, “জুলাই জাতীয় সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, কিন্তু লিফলেটে সেই সনদের কোনো উল্লেখ নেই। এ ধরনের অবস্থান গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের তেমন সুযোগ হবে না: হুমায়ুন কবির
সংসদে বক্তব্যের এক পর্যায়ে আইনমন্ত্রী ঐতিহাসিক শিক্ষাব্যবস্থার উদাহরণ টেনে বলেন, আলোচ্য লিফলেট দেখে তার কাছে বিষয়টি বিভ্রান্তিকর মনে হয়েছে এবং রাজনৈতিক বক্তব্যে তথ্যের যথার্থতা থাকা প্রয়োজন।





