জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আইনমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ৫:০৬ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলো বাদ দিয়ে জুলাই সনদের বাকি অংশ পুরোপুরি বাস্তবায়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

শুক্রবার (৮ মে) খুলনা আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তা ও নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

আইনমন্ত্রী বলেন, পিআর পদ্ধতি এবং সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মতামতই চূড়ান্তভাবে প্রাধান্য পাবে।

তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, অতীতে অনেকেই বুদ্ধিবৃত্তিক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, যার খেসারত সাধারণ মানুষকে দিতে হয়েছে।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

এ প্রসঙ্গে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগকে স্বাধীন ও দুর্নীতিমুক্ত করতে সরকার কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, সরকার চায় বিচারকরা ভয়ভীতি ও প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করুন। একটি ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি ও পদায়নে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। সরকার একটি স্বাধীন বিচার বিভাগ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে খুলনা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন।