ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ: ডেপুটি স্পিকার
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রকৃত গরিবদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কিছু আমলার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে।
রোববার (১৭ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চাষাভূষার সন্তান’ গ্রন্থের প্রাসঙ্গিকতা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: হোটেল-রেস্তোরাঁ লাইসেন্সে প্রতিবন্ধী সুবিধা বাধ্যতামূলক: প্রতিমন্ত্রী
ডেপুটি স্পিকার বলেন, স্বাধীনতার পর থেকে হাওড় অঞ্চলের উন্নয়নে কোনো টেকসই বা বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা হয়নি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা ও লিজ কার্যক্রমের কারণে হাওড় অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, হাওড় এলাকার ক্ষয়ক্ষতির সরকারি তালিকায় প্রকৃত ক্ষতির তুলনায় অতিরিক্ত নাম অন্তর্ভুক্ত করা হয়েছে—যা তিন গুণ পর্যন্ত বেশি হতে পারে বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
হাওড় অঞ্চলের প্রকৃত সমস্যা নিরূপণ ও সমাধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি জানান কায়সার কামাল।
অনুষ্ঠানে বক্তারা হাওড় অঞ্চলের কৃষক ও চাষিদের জীবন-জীবিকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।





