বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা কাল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ৮:৩৬ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের ঘোষণা আগামীকাল বুধবার (৩ জুন) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

আরও পড়ুন: তিন দেশ থেকে ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিল সরকার

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা বিদ্যুৎ মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দিয়েছে।

এর আগে এসব প্রস্তাবের ওপর ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। কমিশন জানিয়েছে, প্রস্তাবগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বিকেল ৩টায় কমিশনের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব