‘ভাই, এত ব্যস্ত হইয়েন না’: ছুটির বিষয়ে প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে তিনি এ পদে নির্বাচিত হন বলে জানা গেছে।
গত মঙ্গলবার (নিউইয়র্ক সময়) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনের পর বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় ফেরেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
আরও পড়ুন: আভানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে, দাবি ইউনিভার্সেল মেডিকেলের
সাংবাদিকদের এক প্রশ্নে—জাতিসংঘের দায়িত্বের পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন কি না বা কোনো ছুটি নেবেন কি না—জবাবে খলিলুর রহমান হালকা মন্তব্য করে বলেন, “ভাই, এত ব্যস্ত হইয়েন না; এর আগেও পররাষ্ট্রমন্ত্রী পদে থেকে জাতিসংঘে দায়িত্ব পালনের নজির রয়েছে।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে একাধিক দায়িত্ব পালন নতুন কিছু নয় এবং প্রযুক্তির যুগে তা আরও সহজ হয়েছে।
আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু
সংবাদ সম্মেলনে তিনি এ অর্জনকে বাংলাদেশের জন্য গর্বের বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই সাফল্য বাংলাদেশের। পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মিশন এবং সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করেছেন বলেই এই অর্জন সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ধারাবাহিকতায় এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে সরকারের উচ্চপর্যায়ের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অতীতের একটি উদাহরণ টেনে বলেন, জাতিসংঘে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দায়িত্বে থাকা নতুন কোনো বিষয় নয় এবং অতীতেও এ ধরনের দৃষ্টান্ত রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে আন্তর্জাতিক দায়িত্ব ও রাষ্ট্রীয় দায়িত্ব একসঙ্গে দক্ষতার সঙ্গে পালন করা সম্ভব।
তিনি আশা প্রকাশ করেন, তার এই দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে।





