স্বস্তি নিম্ন আয়ের পরিবারে

আগের দামেই বিদ্যুৎ পাচ্ছেন লাইফলাইন গ্রাহকরা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬ | আপডেট: ৬:২৬ অপরাহ্ন, ০৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় দেশের নিম্ন ও মধ্যম আয়ের গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। আবাসিক খাতের ‘লাইফলাইন’ (০-৫০ ইউনিট) এবং প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) গ্রাহকদের জন্য প্রস্তাবিত বাড়তি মূল্য প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দেশের বিপুলসংখ্যক প্রান্তিক গ্রাহক আগের রেটেই বিদ্যুৎ ব্যবহারের সুবিধা পেতে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাতে পারে। ইতোমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এই দুই শ্রেণির আবাসিক গ্রাহকের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য বিইআরসিতে লিখিত আবেদন জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।

আরও পড়ুন: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি: চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশই এই দুই শ্রেণির (লাইফলাইন ও প্রথম ধাপ) আওতাভুক্ত। ফলে দাম বাড়ার সিদ্ধান্ত বহাল থাকলে নিম্ন ও মধ্যম আয়ের এই বিশাল জনগোষ্ঠীর ওপর তীব্র আর্থিক চাপ তৈরি হতো।

পিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, মূলত প্রান্তিক ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। বিইআরসির চূড়ান্ত অনুমোদন মিললেই গ্রাহকরা আগের সাশ্রয়ী হাড়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুন: আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তে ‘অবহেলার’ প্রমাণ, আইনি ব্যবস্থার ঘোষণা