এলএনজি সরবরাহে বিঘ্ন: তিতাসের গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ৩:৪২ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এলএনজি সরবরাহের একটি ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (FSRU)-এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ কমে গেছে। এর ফলে শনিবার (১৩ জুন) মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকায় সকল শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান: মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়