শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

‘তুমি কে, আমি কে ফার্মের মুরগি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৫৩ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন: আগামী ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘এক দফা, এক দাবি—মিলনের পদত্যাগ’ এবং ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে একই দাবিতে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান

তবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব ছাড়া অন্য কোথাও কর্মসূচি শুরু হওয়ার খবর পাওয়া যায়নি।