পাহাড় ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পার্বত্য অঞ্চল ও পাহাড়কে ঘিরে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করতে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী শব্দটির অযৌক্তিকতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল ধারাবাহিকভাবে তৎপর রয়েছে। দেশের স্বার্থে এবং পার্বত্য এলাকার নিরাপত্তা বজায় রাখতে সবাইকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, আদিবাসী শব্দের বিতর্ক নিয়ে কোনো ধরনের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। পাহাড়ি জনগোষ্ঠীর স্বাধিকার ও অধিকার রক্ষার পাশাপাশি দেশের সামগ্রিক জাতীয় উন্নয়নে তাদের সমানভাবে সম্পৃক্ত করার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: দিশার সঙ্গে এক বছরের প্রেম, ইয়াবা নিয়ে বিরোধ; তাহসিফের শেষ রাতের বর্ণনা দিলেন দীপ

রাজধানীর হোটেল ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিশিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে প্রায় ৪০ জন বরেণ্য বক্তা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।