২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:১৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান নিয়ে সাংবিধানিক ও আইনি জটিলতা তৈরি হওয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানতে চেয়েছিল, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে থাকায় সাংবিধানিকভাবে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন।

আরও পড়ুন: তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য মন্ত্রী

এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়া হয়। পরে মন্ত্রণালয় জানায়, ভারপ্রাপ্ত স্পিকারের নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই। আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী স্পিকারের যাবতীয় দায়িত্ব বর্তমানে ডেপুটি স্পিকার পালন করছেন। সে হিসেবে ডেপুটি স্পিকারই ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন মন্ত্রণালয়ের মতে, যেহেতু ডেপুটি স্পিকার বর্তমানে সাংবিধানিকভাবে স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনি যথাযথ কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কলেরা ঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় ৫১ লাখ মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ

ফলে শুক্রবার বঙ্গভবনে ২৩তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।