আজ সচিব সভা, সরকারের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার লক্ষ্যে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিব সভা অনুষ্ঠিত হবে। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভাটি হওয়ার কথা রয়েছে। সচিব সভা সরকারের উচ্চপর্যায়ের একটি নীতিনির্ধারণী বৈঠক। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে এ সভায় আলোচনা করা হয়।

আজকের সভায় চারটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাচ্ছে। এগুলো হলো—

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার উপায়;

জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ে সচিবদের কাছ থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনা;

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ নিয়ে আলোচনা;

সরকারের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়।

বিবিধ বিষয়েও হতে পারে আলোচনা

নির্ধারিত আলোচ্যসূচির পাশাপাশি সভায় বিভিন্ন বিবিধ বিষয়ও উঠে আসতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এসব বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরবেন।

সরকারের প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং জনসেবার মান আরও কার্যকর করার ক্ষেত্রে সচিব সভাটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।