প্রধানমন্ত্রীর নির্দেশে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আরও পড়ুন: মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

বৃহস্পতিবার দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান। পরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।


আরও পড়ুন: শীতে বাড়তে পারে গরমের তীব্রতা