তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:০৪ অপরাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটে তাঁরা ঢাকায় ফেরেন।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।

আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় শুক্রবার বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়। এর মাধ্যমে তিনটি দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

 

আরও পড়ুন: সহিংসতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন