১০ দিনের ছুটি শেষে আজ খুলেছে স্কুল-মাদরাসা, কলেজ খুলবে ১ নভেম্বর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:১৪ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিনের বিরতি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। এদিন থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান শুরু হবে। তবে কলেজের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন। কলেজে ছুটি শেষ হবে ২৯ অক্টোবর, আর ক্লাস শুরু হবে ১ নভেম্বর থেকে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে স্কুল ও মাদরাসায় ছুটি শুরু হয়।

আরও পড়ুন: মাদ্রাসায় ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: জেএমবিএফ

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। নির্ধারিত ছুটি ২২ অক্টোবর শেষ হলেও পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকে স্কুল ও মাদরাসা।

সরকারি-বেসরকারি কলেজে ছুটির মেয়াদ তুলনামূলক বেশি। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি চলছে। এ ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর। এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজে নিয়মিত পাঠদান শুরু হবে ১ নভেম্বর, রোববার থেকে।

আরও পড়ুন: জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফলে সোমবার থেকেই স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরছে। অন্যদিকে, কলেজের শিক্ষার্থীদের ছুটি আরও কয়েক দিন থাকছে।