বাতিল-স্থগিত ১৪৬ ফ্লাইট
সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে। এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট ১৪৬টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে যাত্রীসংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৪১ জনে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি ফ্লাইটে। এ ছাড়া সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, রিয়াদ এয়ারওয়েজের ১১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইট প্রভাবিত হয়েছে ৬৯টি।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ৩০টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এসব এয়ারলাইনসের মোট ৭৭টি ট্রানজিট ফ্লাইটে প্রভাব পড়েছে।
সব মিলিয়ে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইটসহ মোট ১৪৬টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এতে ২২ হাজার ২৪১ জন যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন বলে প্রাপ্ত তথ্যে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: দেশে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির





