বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী আটক

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ১২:০৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৩
বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী, সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব।

রোববার (৫ নভেম্বর) ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাবের মিডিয়া কর্মকর্তা আল-আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার প্রয়োজন নেই: শফিকুর রহমান

তিনি জানান, টঙ্গীতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে আনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আলতাফ হোসেন গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুন: খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

এর আগে, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তার আগে গত ৩১ অক্টোবর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করা হয়। পরে তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এ ছাড়া পুলিশ কনস্টেবল পারভেজকে পিটিয়ে হত্যার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছয় দিনের রিমান্ডে রয়েছেন। আর প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে কারাগারে রয়েছেন।