বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল আজ

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৩ | আপডেট: ৬:৩৯ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধীদলের ডাকা সর্বশেষ ২৪ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ শেষে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশে হরতাল চলছে।

সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

আরও পড়ুন: মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ

রুহুল কবির রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাকর্মীদের মুক্তি দেওয়ার লক্ষ্যে সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই মূলত এই কর্মসূচি। 

এদিকে বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল ‘জীবন বাজি’ রেখে পালনের আহ্বান জানিয়েছেন রিজভী।

আরও পড়ুন: বাধা এলেও চট্টগ্রামে পৌঁছাবেই লং মার্চ: নাহিদ ইসলাম

বুধবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপিসহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবন বাজি রেখে শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করছে। বৃহস্পতিবারও নেতাকর্মীরা জীবন বাজি রেখে, সর্বান্তকরণে সার্বিকভাবে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি পালন করবে।