বিকালে বিএনপি'র জরুরী সংবাদ সম্মেলন
ছবিঃ সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার (৩০ জুন) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে বলে জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিকাল ৩টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন।
আরও পড়ুন: ‘লাইট-ফ্যান ব্যবহারে নিয়ন্ত্রণে ছাত্রদল-যুবদল তদারকি করবে’ এমন বক্তব্য গুজব: রিজভী





