আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রতিনিধি দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির তিন ‘অপরাধের’ অভিযোগে ভাষণ বর্জন: জামায়াত আমির
এর আগে, গত ৩১ আগস্টও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছিল। আজকের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির চলমান রাজনৈতিক যোগাযোগ ও ভবিষ্যৎ অংশগ্রহণের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান





