সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ১২

Shahrier Islam Pallab
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৫৪ পূর্বাহ্ন, ২৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এক আসামি, আট মাদকসেবী, নিয়মিত মামলার এক আসামি ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন: সম্প্রীতির বাংলাদেশ গঠনে লতা ইউনিয়নের দুর্গাপূজা হয়ে থাকবে অনন্য দৃষ্টান্ত

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি ফারুক (৩৮) ও নিয়মিত মামলার আসামি মিজানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এছাড়া দুই ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল (২৬) ও বিল্লাল গাজীসহ (৩৩) আটজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

​সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন মোল্লা গ্রেপ্তার