তারেক রহমানকে কার্টুনিস্ট উদয়ের নতুন কার্টুন উপহার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে “I have a plan for the people of my country, for my country” শীর্ষক কার্টুন হস্তান্তর করেছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় (১৩ জানুয়ারি ২০২৬) বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এসে জনাব তারেক রহমানকে একটি দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো সংশ্লিষ্ট কার্টুনটি উপহার দেন কার্টুনিস্ট উদয়।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
কার্টুনিস্ট উদয় তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “জনাব তারেক রহমানের ওপর আঁকা এমন একটি কার্টুন তাঁর হাতে তুলে দেওয়াই স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অতি আনন্দিত।”
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
এসময় বিএনপি চেয়ারম্যান কার্টুনটি গ্রহণ করে কার্টুনিস্ট উদয়কে এটি আঁকার জন্য ধন্যবাদ জানান।





