নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস (এনপিএ) আত্মপ্রকাশ করেছে। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।

এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, এনপিএর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল গঠন করা হবে। তিনি ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করেন এবং বাকি সদস্যদের নাম পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে ঘোষণা করা হবে।

১০১ সদস্যের মধ্যে রয়েছেন—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকার কর্মী ফেরদৌস আরা রুমি, তাসলিমা মিজি প্রমুখ।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান এবং নাজিফা জান্নাত।

নাজিফা জান্নাত বলেন, “পাঁচ মূলনীতির ওপর ভিত্তি করে এনপিএ কার্যক্রম পরিচালিত হবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা আমাদের মূলমন্ত্র।”

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।