বিকেলে সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৮ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপির মিডিয়া সেল জানায়, বৈঠকের মূল বিষয় প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট সংক্রান্ত অভিযোগ। গত ১৫ জানুয়ারি বিএনপি একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের প্রক্রিয়ায় ত্রুটি এবং দলের সরাসরি ক্ষতির সম্ভাবনা তুলে ধরেছিল।

আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

এছাড়া, ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এবং কিছু রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণ নিয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বৈঠকে এই সব বিষয়কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।

আরও পড়ুন: যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির