ঢাকা-৬ আসন

এজেন্টদের খালি ব্যালট বাক্স না দেখানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২১ পূর্বাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. আব্দুল মান্নান ভোটকেন্দ্র পরিচালনার স্বচ্ছতা নিয়ে অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ব্যালট বাক্স নিয়ম অনুযায়ী তাদের পোলিং এজেন্টদের দেখানো হয়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন: পোলিং এজেন্ট বাধাগ্রস্তের অভিযোগ ডা. তাসনিম জারার, ভোটের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন

ড. আব্দুল মান্নান বলেন, নির্বাচন শুরুর আগে সংশ্লিষ্ট কেন্দ্রে তাদের পোলিং এজেন্ট উপস্থিত থাকলেও রিটার্নিং বা প্রিসাইডিং কর্মকর্তা ব্যালট বাক্স পরীক্ষা করতে দেননি। তার মতে, এ ধরনের ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং সম্ভাব্য অনিয়মের আশঙ্কা তৈরি করে।

তিনি আরও জানান, ঢাকা-৬ আসনের অন্তত ৮০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে এবং এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন: ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ভোটারদের জন্য কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। ড. মান্নান সকাল ৭টা ৪৫ মিনিটে ভোট দেন। সকালে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।